আমাদের সম্পর্কে / লক্ষ্য ও উদেশ্য
আমাদের লক্ষ্য ও উদেশ্য
এত এত মাদরাসা থাকতে কেন আমাদের এই প্রতিষ্ঠান? এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো: ছাত্ররা নিজে দ্বীনের দাঈ (মেহনতকরনেওয়ালা) হবে এবং অন্যকে দাঈ বানানোর লক্ষ্যকে সকল উদ্দেশ্যের প্রথমে রাখবে। একইসাথে হাফিজ, আলিম, মুফতি, ফকিহ ও সুন্নতের পরিপূর্ণ অনুসারী হিসেবে গড়ে উঠবে। আ'মালে ও আখলাকে যেন আমাদের সন্তানরা সবার উপরে থাকে- এটাই আমাদের চাওয়া।
ফলাফলভিত্তিক শিক্ষাব্যবস্থাকে সামনে নিয়ে আমাদের পথচলা- যেন বাস্তব জীবনে আমাদের সন্তানরা আদর্শ, কর্মঠ ও সুনাগরিক হয়। চারটি ভাষায় শিক্ষার্থীদের পারদর্শী করানোর চেষ্টা করা হবে, যেন যেকোন দেশে বা পরিবেশে তারা কর্মময় জীবন সহজে তৈরি করে নিতে পারে। আমাদের শিক্ষার্থীরা শুদ্ধ বাংলায় কথা বলবে: পাশাপাশি ইংরেজি, আরবি এবং উর্দু ভাষায় পারদর্শী হবে। প্রতিটি ভাষায় কথা বলা আয়ত্ব করার পাশাপাশি লিখতেও শিখবে। তাদের হাতের লেখা যেন সুন্দর হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
আদর্শ ও ভাল মানুষ হিসেবে যেন আমাদের সন্তানরা এই পৃথিবীতে বেড়ে উঠতে পারে- এই চিন্তাকে সামনে রেখে পাঠ্যসূচি তৈরি করা হয়েছে। আমরা অন্যদের চেয়ে ব্যতিক্রম: কারণ এই প্রতিষ্ঠানে আমরা শুধু পড়াচ্ছিই না. পাশাপাশি সেই পড়া বাস্তব জীবনে প্রয়োগের শিক্ষাটাও দিচ্ছি। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নতুন কিছু তৈরি করার আগ্রহ সৃষ্টি এবং উদ্ভাবনী মানসিকতার বিকাশ আমাদের প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
বর্তমান শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী হাফিজ, আলিম, ফকিহ ইত্যাদি হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী হওয়ার কোন সুযোগই নেই। এই প্রতিষ্ঠানটিকে মুসলমানদের জন্য জ্ঞান আহরণের এমন একটি নমুনা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই আমরা- যেখানে শিক্ষার্থীরা একইসাথে হিফজ করবে, আলিম ও ফকিহ হবে এবং সর্বোপরি দ্বীনের দাঈ হওয়ার হওয়ার সুযোগ পাবে। তারা জ্ঞান, বিজ্ঞান ও অর্থনীতিসহ সবক্ষেত্রে মুসলমানদের বিজয় মুকুট পুনরুদ্ধারে সহযোগী হবে।
