আমাদের সম্পর্কে / মাদরাসার বিশেষত্ব
আমাদের মাদরাসার বিশেষত্ব
- স্বল্প সময়ে হিফজ সম্পন্ন করার পাশাপাশি প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়ানো এবং পরবর্তীতে হিফজ বিভাগের পাশাপাশি মাধ্যমিক স্তর পর্যন্ত একাডেমিক শিক্ষার পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে
- পাঠদানের জন্য রয়েছেন বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক
- নাজিরা বিভাগে তাকত্বি (বড় আয়াতকে ভেঙ্গে ভেঙ্গে পড়া), তাদতিব (বড় আয়াতকে একসাথে পড়া) ও সবক মল্কের মাধ্যমে পূর্ণ কোরআনের দরস সম্পন্ন করা হচ্ছে
- মানসিক ও শারীরিক বিকাশের জন্য রয়েছে শরিয়তসম্মত খেলাধুলার ব্যবস্থা
- আবাসিক শিক্ষার্থীদের জন্য তিনবেলা মানসম্মত খাবারের ব্যবস্থা রয়েছে
- বিশিষ্ট উলামায়ে কেরাম ও দাঈদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের আদর্শ মুসলমান ও দ্বীনের দাঈ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়
- শিক্ষার্থীদের সুন্নতের পরিপূর্ণ অনুসারী হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করা হয়
- কোলাহলমুক্ত, আনন্দদায়ক, সুন্দর, সাবলীল ও পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষা প্রদান করা হয়
- ঈমানী আলোচনা ও মুজাকারার মাধ্যমে কঠিন বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা হয়
- ইল্মে দ্বীন শেখার পাশাপাশি শরিয়ত, পর্দা, সহিহ আমল ও উত্তম চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়
- বাস্তব অনুশীলনের মাধ্যমে সকল আমলের চর্চা করানো হয়
- ইলম, আমল ও দাওয়াত একসাথে চর্চা করা হয়
- আমল করতে করতে শিক্ষার্থীরা ইলম অর্জন করে এবং আ’মানের বিষয়ে সর্বোচ্চ তারগিব ও অনুশীলন করা হয়
- পাঁচ বছর বয়সী শিশুদের ভর্তি হওয়ার এক থেকে দেড় বছরের মধ্যে নাজিরা শেষ করে হিফজ শুরু করার উপযোগী করে গড়ে তোলা হয়
- নাজিরা বিভাগেই তিন পারা হিফজ সম্পূর্ণ করার চেষ্টা করা হয়
- শিক্ষার্থীদের দাওয়াতের মেহনতের অনুশীলন, উম্মাতের প্রতি দরদ ও ফিকির তৈরি করার চেষ্টা করা হয়
- শিক্ষার্থীদের থাকার জন্য আলাদা আলাদা বিছানার (খাটের) ব্যবস্থা রয়েছে
