Skip to Content

সমন্বিত  বিভাগসমূহ / নাযেরা বিভাগ + স্কুল

কুরআনের সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি সুন্দর শিক্ষাব্যবস্থা


মাদরাসাতুদ দাওয়াহ আল-ইসলামিয়া এবং ইনজিনিয়াস স্কুল অব এক্সিলেন্স যৌথভাবে এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করেছে যেখানে শিক্ষার্থীরা একই সাথে কুরআন শিক্ষা এবং আধুনিক স্কুল শিক্ষা অর্জনের সুযোগ পায়। এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নাজেরা বিভাগ + স্কুল বিভাগ।


এই বিভাগে শিক্ষার্থীরা নিয়মিত স্কুল শিক্ষার পাশাপাশি সহীহ তাজবীদের সাথে কুরআন শরীফ পড়া (নাজেরা) শিখবে। এতে করে শিশুরা ছোটবেলা থেকেই কুরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে পারে এবং একই সাথে আধুনিক শিক্ষায়ও এগিয়ে যেতে পারে।


এই বিভাগের মূল উদ্দেশ্য:


এই বিভাগের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা কুরআন সহীহভাবে পড়তে পারে, ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করতে পারে এবং পাশাপাশি আধুনিক শিক্ষায়ও দক্ষতা অর্জন করতে পারে।


নাজেরা বিভাগে যা যা শেখানো হয়:

  • সহীহ তাজবীদের সাথে কুরআন শরীফ পড়া
  • মাখরাজ ও তাজবীদের মৌলিক নিয়ম
  • প্রয়োজনীয় সূরা ও দোয়া মুখস্থ করা
  • নামাজের নিয়ম-কানুন
  • দৈনন্দিন জীবনের ইসলামী আদব-আখলাক

স্কুল বিভাগে যা শেখানো হয়

  • বাংলা, ইংরেজি ও গণিত
  • বিজ্ঞান ও সাধারণ জ্ঞান
  • তথ্যপ্রযুক্তির প্রাথমিক শিক্ষা
  • সৃজনশীল ও আধুনিক পাঠ্যক্র


স্কুলের বৈশিষ্ট্য সমূহ

  • দেশের বিভিন্ন নামি-দামি বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃত মেধাবী  শিক্ষক-শিক্ষিকা ও বিজ্ঞ আলেমে দ্বীন এর পরামর্শে পরিচালিত।
  • একই সাথে আপনার সন্তান হাফেজ, আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আদর্শ সন্তান ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে ।
  • ভর্তি হওয়ার ৫ বছরের মধ্যে অনর্গল ইংলিশে কথা বলতে পারবে এবং ভর্তির ৬ বছরের মধ্যে ইংরেজী, আরবী, উর্দূ ও বাংলায় ইসলামিক বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে বিষয়ভিত্তিক বক্তব্য দিতে পারবে- ইনশাহ্ আল্লাহ । 
  • দ্বীনি আমলের বিষয়ে তরগীব দেওয়া, যেন আমল করতে করতে ইলম শিখতে পারে। উত্তম চরিত্রের তরবীয়তের জন্য বিশেষ গুরুত্ব প্রদান । 
  • সুন্দর হাতের লেখা চর্চার ব্যবস্থা ।
  • ক্লাসের পড়া ক্লাসে সম্পূর্ণ করার চেষ্টা করা ।
  • শিক্ষার সুষ্ঠু ও মনোরম পরিবেশ ।
  • কো - কারিকুলাম এক্টিভিটিজ এর মাধ্যমে বাচ্চাদের সুপ্ত প্রতিভা বিকাশ করা।


এই বিভাগের মাধ্যমে আপনার সন্তান সহীহভাবে কুরআন তিলাওয়াত করতে পারবে এবং একই সাথে আধুনিক শিক্ষায়ও সফল হতে পারবে।


আসুন, আপনার সন্তানকে দ্বীন ও দুনিয়ার সমন্বিত শিক্ষার এই সুন্দর ব্যবস্থার সাথে যুক্ত করুন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন।